Game

2 years ago

Ind Vs Wi:সূর্যকুমারের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজে টিকে থাকল ভারত

Suryakumar's brilliant batting kept India alive in the series
Suryakumar's brilliant batting kept India alive in the series

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দাপুটে জয় ভারতের (India) । দুই যাদবের দুর্দান্ত ইনিংস বাঁচিয়ে রাখল সিরিজ । তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারাল ভারত (IND VS Wi ) ।

তিন ওভার বাকি থাকতেই রানের লক্ষ্য পূরণ করেন ভারতীয় ব্যাটাররা । এদিন, ৮৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সূর্যকুমার যাদব । সঙ্গ দেন তিলক বর্মা । অন্যদিকে, বোলিংয়ে দাপট দেখান কুলদীপ যাদব । ১৭.৫ ওভারের মধ্যেই ১৬৪ রান করে ভারত ।

এদিন ম্যাচ শুরু হতে ৪ মিনিট মতো দেরি হয় । কারণও অদ্ভুত । মাঠে ৩০ গজের বৃত্ত চিহ্নিত করতে ভুলে গিয়েছিলেন মাঠ কর্মীরা । তাই সামান্য দেরি হয় খেলা শুরু করতে । প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ ।

শুরুটা সাবধানে করলেও, ভারতীয় স্পিনের ঘূর্ণি সামলাতে পারলেন না ক্যারিবিয়ানরা । একের এক উইকেট পড়তে শুরু করে । ওয়েস্ট ইন্ডিজের কেউই সেভাবে বড় রান পাননি । তিন উইকেট নেন কুলদীপ যাদব, এক উইকেট করে নেন মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল । ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ ।

রান তাড়া করতে নেমে প্রথমে শুরুটা ভাল হয়নি ভারতের । মাত্র ১ রান করে আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল । এদিনও সেরকম রান পেলেন না শুভমন গিল । এরপরই ভারতের হাল ধরে সূর্যকুমার যাদব । তাঁর দুরন্ত ইনিংস ভারতকে এগিয়ে নিয়ে যায় জয়ের দিকে । তিলক বর্মার সঙ্গে জুটি বেঁধে ভারতের জয় নিশ্চিত করে ফেলেন । তবে খেলার শেষ পর্যন্ত ক্রিজে থাকতে পারেননি সূর্যকুমার । ৮৩ রান করে আউট হয়ে যান তিনি । পরে, তিলক বর্মা ও হার্দিকে জুটি ভারতকে জয় এনে দেয় ।

You might also like!