Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Game

1 year ago

Stubbs-Kutsia bats South Africa to win : স্টাবস-কুটসিয়ার ব্যাটে দক্ষিণ আফ্রিকার জয়, সিরিজ ১-১

Stubbs-Kutsia bats South Africa to win
Stubbs-Kutsia bats South Africa to win

 

কলকাতা, ১১ নভেম্বর : রবিবার রাতে গেবেখায় কম রানের ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে হারিয়ে সিরিজে ১-১ করল দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং দুরূহ উইকেটে ৪১ বলে ৪৭ রান করে ম্যাচের সেরা হলেন ট্রিস্টান স্টাবস। ভারত প্রায় জয়ের মুখে এসেই গিয়েছিল। একটা সময় শেষ চার ওভারে ৩ উইকেট হাতে নিয়ে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৩৭ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে এই ম্যাচ জেতা কঠিন হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত আগ্রাসী মনোভাব নিয়ে স্টাবস ও জেরল্ড কুটসিয়া জুটি দক্ষিণ আফ্রিকাকে জিতিয়ে দিলেনl রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা।

বিফলে গেল টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট(১৭/৫) নেওয়া বরুণ চক্রবর্তী বোলিং। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত হেরে গেল ৩ উইকেটে। দুরূহ ব্যটিং উইকেটে ভারত করে মাত্র ১২৪ রান। হার্দিক পান্ডিয়া সর্বোচ্চ ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন ৪৫ বলে। এই রান তাড়া করতে নেমে ষোড়শ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৭ উইকেটে ৮৬। সেখান থেকে মাত্র ২০ বলে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের জয় নিয়ে ফেরেন স্টাবস ও কুটসিয়া। ৭টি চারে ৪১ বলে ৪৭ রান করে ম্যাচ-সেরার স্বীকৃতি পান স্টাবস।

You might also like!