Game

3 years ago

শ্রীলঙ্কাকে হারিয়ে মহিলাদের এশিয়া কাপ টি-২০তে চ্যাম্পিয়ন ভারত

শ্রীলঙ্কাকে হারিয়ে মহিলাদের এশিয়া কাপ টি-২০তে চ্যাম্পিয়ন ভারত
শ্রীলঙ্কাকে হারিয়ে মহিলাদের এশিয়া কাপ টি-২০তে চ্যাম্পিয়ন ভারত

 

সিলেট, ১৫ অক্টোবর : মহিলাদের এশিয়া কাপ টি-২০তে চ্যাম্পিয়ন হল ভারত। সিলেটে ফাইনালে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কাকে ৬৫ রানে বেঁধে রেখে ৫১ বলে ২ উইকেট হারিয়ে সেই রান তুলে নিলেন হরমনপ্রীত কৌররা। শনিবার বাংলাদেশের সিলেটে টস হারে ভারত। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে একেবারে দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কা ব্যাটিং। মাত্র ৬ রান করে আউট হয়ে যান শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাট্টু। শোচনীয় অবস্থায় পড়ে যায় গোটা শ্রীলঙ্কা দল। প্রথমে মনে হচ্ছিল, পঞ্চাশ রানের গণ্ডিও পেরতে পারবেন না শ্রীলঙ্কা ব্যাটাররা। তবে শেষের দিকে ২২ বলে ১৮ রান করেন ইনোকা রনবীরে। দলের দশ নম্বর ব্যাটারের হাত ধরে ৬৫ রানে পৌঁছয় শ্রীলঙ্কা।জবাবে ব্যাট করতে নেমে শুরুতে শেফালি ভর্মা (৫)-র উইকেট হারালেও স্মৃতি মন্ধনার ২৫ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে অনায়াসে জিতে যায় ভারত। অধিনায়িকা হরমনপ্রীত কৌর ১১ রানে অপরাজিত থাকেন। ৮.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় মহিলা দল।এবার নিয়ে মোট সাতবার মহিলাদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত। ২০০৪ থেকে মহিলাদের এশিয়া কাপ শুরু হয়েছে। প্রতিবারই ভারত ফাইনালে খেলেছে। শুধুমাত্র ২০১৮ ছাড়া প্রতিবার কাপ জয়ের নজির গড়েছেন হরমনপ্রীতরা।

You might also like!