Game

3 years ago

Parimal Dey : মহাশ্মশানে পরিমল দে-কে শ্রদ্ধা ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসের

Parimal Dey
Parimal Dey

 

কলকাতা, ১ ফেব্রুয়ারি :` প্রয়াত পরিমল দে-কে কালীঘাট মহাশ্মশানে শ্রদ্ধা জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপবাবুর শোকবার্তায় লেখা হয়েছে, “ময়দানের এক সময়ের ‘গ্ল্যামার বয়’ ও অতীতের দিকপাল ফুটবলার পরিমল দে (৮১ বছর) মঙ্গলবার ৩১-০১-২০২৩ রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। অ্যালঝাইমার্সে আক্রান্ত হয়েছিলেন তিনি। কলকাতা ময়দানে তিনি ‘জংলা’ নামে বেশি পরিচিত ছিলেন।

তাঁর নাম উচ্চারিত হলে স্মৃতির ক্যানভাসে ফুটে ওঠে ১৯৭০ সালের আইএফএ শিল্ড ফাইনাল। সেই ম্যাচে ইরানের পাস ক্লাবকে হারায় ইস্টবেঙ্গল। স্বাধীনতার পর সেই প্রথম কোনও ভারতীয় ক্লাব বিদেশি ক্লাবকে পরাজিত করে শিল্ড জেতে। ইস্টবেঙ্গলের সেই গৌরবময় ইতিহাসের নায়ক ছিলেন পরিমল দে। ফাইনালে তাঁর অনবদ্য গোল ময়দানের ফুটবলপ্রেমীদের স্মৃতিতে আজও অক্ষত। ইষ্টবেঙ্গল, মোহনবাগান ও বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন।

পরিমল দের কত স্মৃতি ছড়িয়ে আছে সবুজ ঘাসে, তার ইয়ত্তা নেই। আজ শুধু স্মৃতি রোমন্থনের দিন। তাঁর প্রয়াণ বাংলার ফুটবলের এক অপূরণীয় ক্ষতি । তাঁর আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও অসংখ্য গুণমুগ্ধ সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই।”


You might also like!