Coach Guardiola won a double award: সিটিকে লিগ জিতিয়ে জোড়া পুরস্কার পেলেন স্প্যানিশ কোচ গার্দিওলা

Guardiola (Symbolic Picture)
Guardiola (Symbolic Picture)

 

লন্ডন, ৩১ মে: সিটিকে টানা তৃতীয়বার লিগ শিরোপা এনে দিয়েছেন সিটির কোচ পেপ গার্দিওলা। সিটির এই শিরোপা জয়ের মূল কান্ডারি হতে পারেন ডি ব্রুইনা-হলান্ড। তবে পেছন থেকে মূল কারিগরের কাজটা করে গেছেন স্প্যানিশ এই কোচ। যার কারণে তার হাতে তুলে দেয়া হয়েছে মাসসেরা পুরস্কার ও লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা ম্যানেজারের পুরস্কারও।

ইংল্যান্ডের সব ডিভিশনের কোচদের ভোটে এলএম এ বর্ষসেরা ম্যানেজারের ট্রফি নির্বাচন করা হয়। এই ট্রফিটি তৃতীয়বারের মতো জিতে ওয়েস্ট হ্যাম কোচ ডেভিড ময়েসকে ছুঁয়ে ফেললেন সিটি কোচ। পাঁচবার এই ট্রফি জিতে তাদের উপরে আছেন প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…