Breaking News

 

Game

2 years ago

Nations League final: ইতালিকে হারিয়ে নেশন্স লিগের ফাইনালে স্পেন

Nations League final 2023
Nations League final 2023

 

রটারডাম, ১৬ জুন : দু'বছর আগের হারের বদলা ইতালি নিতে পারল না। আক্রমণাত্মক ফুটবল খেলে দারুণ জয় তুলে নিল স্পেন। টানা দ্বিতীয়বার তারা উয়েফা নেশন্স লিগের ফাইনালে গেল। প্রতিযোগিতাটির তৃতীয় আসরের চার দলের এবারের ফাইনালটি হচ্ছে নেদারল্যান্ডসে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে ২-১ গোলে জিতে শিরোপা লড়াইয়ে জায়গা করে নিল স্প্যানিশরা। রবিবার ফাইনালে তারা খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।

ইয়েরিমো পিনোর গোলে শুরুতে লুইস দে লা ফুয়েন্তে দল এগিয়ে যায়। কিছুক্ষণ পরেই সমতা ফেরান চিরো ইম্মোবিলে। খেলার শেষ দিকে ব্যবধান গড়ে দেন হোসেলু। ২০২১ সালের অক্টোবরে সেমি-ফাইনালেই স্পেনের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ইতালি। সেবারও তারা হেরেছিল ২-১ গোলে।


You might also like!