Game

2 years ago

ICC WC 2023 : আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর লড়াইয়ে নামবে বাবররা

ICC WC 2023 South Africa Vs Pakistan match
ICC WC 2023 South Africa Vs Pakistan match

 

চেন্নাই, ২৭ অক্টোবর : টানা তিন ম্যাচে হার। এমন কি আগের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের কাছে হেরে অস্তিত্ব সংকটে পাকিস্তান। টালমাটাল পরিস্থিতি এখন পাক শিবিরে।আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। সেমি ফাইনালের রাস্তা পরিস্কার করার তাগিদ থাকবে বাবর,শাহিন আফ্রিদিদের।

অন্যদিকে এবারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে আছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে এইডেন মার্কব়্যামরা। একমাত্র হার হয়েছে আফগানদের কাছে।ঝুলিতে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে প্রোটিয়ারা। কাল তাদের কাছে খুবই কঠিন ম্যাচ। কুইন্টন ডি-ককদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর লড়াই। আজকের পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত।

You might also like!