Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 month ago

Jannik Sinner: আলকারাজকে হারিয়ে শিরোপা জিতে সিনার ফিরলেন শীর্ষস্থানে

Jannik Sinner
Jannik Sinner

 

মন্টে কার্লো, ১৩ এপ্রিল : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্স শিরোপা জিতেছেন ইয়ানিক সিনার। একই সঙ্গে স্প্যানিশ তারকার কাছ থেকে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান পুনরুদ্ধার করেছেন এই ইতালিয়ান তারকা। মোনাকোয় রবিবার ফাইনালে দুই ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ে ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে জেতেন সিনার। গত নভেম্বরে এটিপি চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিনারের সরাসরি সেটে জয়ের পর, এটিই ছিল র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই খেলোয়াড়ের প্রথম সাক্ষাৎ।

মাস্টার্স ১০০০ ইভেন্টে ক্লে-কোর্টে সিনারের প্রথম শিরোপা এটি। দারুণ এক কীর্তিও গড়েছেন তিনি। একই মরসুমে ‘সানশাইন ডাবল’ ও মন্টে কার্লো জেতা দ্বিতীয় খেলোয়াড় সিনার। এর আগে ২০১৫ সালে এই স্বাদ পেয়েছিলেন নোভাক জোকোভিচ।

চলতি বছর মাস্টার্স ১০০০ ইভেন্টে সিনারের তৃতীয় শিরোপা এটি। এর আগে তিনি জিতেছেন ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেন। একই বছরে হার্ড-কোর্টের এই দুটি শিরোপা জয়কে বলা হয় ‘সানশাইন ডাবল।’ এসব ইভেন্টে টানা ২২ ম্যাচ জিতলেন সিনার।

You might also like!