Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Game

3 years ago

Shreyas Iyer : এখনও ফিট সার্টিফিকেট পাননি শ্রেয়স আইয়ার, ২০ আগস্ট দল ঘোষণার সম্ভাবনা

Shreyas Iyer
Shreyas Iyer

 

কলকাতা, ১৭ আগস্ট: আগামী ৩০ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। হাতে আর সময় কয়েকটা দিন। ইতিমধ্যেই পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা দল ঘোষণা করেছে। বাকি দলগুলিও শীঘ্রই দল ঘোষণা করবে। ২০ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণা করতে পারে বিসিসিআই। সমস্যাটা হচ্ছে লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারকে নিয়ে। কারণ এই দু''জনকে রেখে স্কোয়াড ঘোষণা করতে চাইছিল বোর্ড। এশিয়া কাপে রাহুলের প্রত্যাবর্তন প্রায় পাকা হলেও বোর্ড নির্বাচকদের যাবতীয় চিন্তা শ্রেয়স আইয়ারকে নিয়ে। মিডল অর্ডারের এই ভরসাযোগ্য ব্যাটার এখনও পুরোপুরি সুস্থ নন। এখন যা অবস্থা তাঁকে ছাড়াই হয়তো এশিয়া কাপে খেলতে হবে ভারতকে।

এখনও সম্পূর্ণ সুস্থ হতে পারেননি শ্রেয়স। তাই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিট সার্টিফিকেট পাননি শ্রেয়স আইয়ার। ঠিক আছে আগামী কয়েকদিনে দু''টি প্র্যাকটিস ম্যাচ খেলবেন শ্রেয়স। তারপরই তার ফিটনেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এনসিএ।

You might also like!