Game

3 years ago

Shahid Afridi : দক্ষতায় মরচে ধরেনি এখনো! হবু জামাইকে ছক্কা হাঁকালেন শাহিদ আফ্রিদি

Shahid Afridi- Shaheen Shah
Shahid Afridi- Shaheen Shah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ক্রিকেট ছাড়লেও এখনো যে তার দক্ষতায় মরচে ধরেনি তা আবার প্রমান করলেন ৪৫ বছরের প্রাক্তন পাক অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। ব্যাট হাতে ২২ বছরের হবু জামাইকে ছক্কা হাঁকালেন তিনি 

আগ্রাসী ব্যাটিং-র জন্য বরাবরই তিনি পরিচিত,  তাঁর সেই আগ্রাসী মানসিকতার কোনও পরিবর্তন হয়নি। ব্যাট হাতে নিলে এখনও জ্বলে উঠতে পারেন শাফ্রিদি। তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন, তা টের পেলেন তাঁর হবু জামাই। 

উল্লেখ্য, আফ্রিদির হবু জামাই কিন্তু যেমন তেমন কেউ নন। তিনি এখনও পাকিস্তানের সেরা জোরে বোলারদের অন্যতম। তিনি শাহিন আফ্রিদি। প্রতিপক্ষকে ধরাশায়ী করতে তাঁর উপর ভরসা করেন বাবর আজমও। সেই শাহিনকেই অনুশীলনে বিশাল ছক্কা মারলেন আফ্রিদি। 

গত কয়েক মাস ধরেই চোট আঘাতে ভুগছেন শাহিন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে পারেননি পাকিস্তানের অন্যতম সেরা জোরে বোলার। সুস্থ হয়ে আবার মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছেন শাহিন। হবু জামাইকে ২২ গজে ফেরাতে মাঠে নেমে পড়েছেন আফ্রিদিও। বোলিং-র  পাশাপাশি শাহিনকে ব্যাটিং-ও অনুশীলন করান আফ্রিদি। শাহিন ব্যাট করার সময় আফ্রিদিকে বলতে শোনা যায়, ‘‘তোমার ব্যাট এখনও ঠিক পিছন থেকে নামছে না।’’ হবু জামাইয়ের বলের বিরুদ্ধে নিজেই ব্যাট করতে নামেন। সে সময় শাহিনের একটি বলে তাঁর মাথার উপর দিয়ে বিশাল ছক্কা মারেন আফ্রিদি। হবু জামাই শ্বশুরের এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

You might also like!