Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Saudi Federation wants Messi:মেসিকে এই মরশুমেই খেলাতে চায় সৌদি ফেডারেশন

Lionel Messi (File Picture)
Lionel Messi (File Picture)

 

সৌদি আরব, ১ জুন: লিওনেল মেসিকে এই গ্রীষ্মের মরশুমেই সৌদি প্রো লিগে খেলাতে চাইছে সৌদির ফুটবল ফেডারেশন। এমন আগ্রহের কথা স্বীকার করেছেন সৌদি ফেডারেশনের সভাপতি ইয়াসির আল মিসেহাল। মিসেহাল জানিয়েছেন, ‘সত্যি কথা বলতে, ব্যক্তিগতভাবে মেসিকে সৌদি আরবের লিগে দেখতে চাই এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। আশা করছি, ক্রিস্টিয়ানো রোনালদোর পদাঙ্ক তিনি অনুসরণ করবেন।’

প্যারিস সেইন্ট জার্মেইনে এই মরশুমে চুক্তি শেষ করতে চলা মেসিকে প্রাক্তন ক্লাব বার্সেলোনায় ফেরাতে সবকিছু করছেন ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ। আবার সৌদি প্রো লিগের দল আল হিলালও এলএম-১০’কে দলে টানতে বার্ষিক ৬০০ মিলিয়ন বেতনের বড় প্রস্তার দিয়ে রেখেছে। এরপর মেসির বাবা হোর্হে মেসি জানিয়েছেন, ফরাসিদের লিগ শেষ হওয়ার পর মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন, সেটি হবে জুনে চুক্তি শেষ হওয়ার পর।


You might also like!