Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Cristiano Ronaldo: শেষ মুহূর্তে রোনাল্ডোর গোলে নাটকীয় জয় পেল আল নাসর

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

রিয়াদ, ১৯ অক্টোবর : শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবাবের বিপক্ষে খেলার শেষ মুহূর্তে রোনাল্ডোর পেনাল্টি থেকে করা গোলে ২-১ এ জিতল আল নাসর।ম্যাচের ৬৯ মিনিটে গোল করে আল নাসরকে এগিয়ে দেন আইমেরিক লাপোর্ত। এই গোলেই ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল নাসর। তবে আল নাসরের নিজেদের ভুলে শেষ মিনিটে আলী আলহাসান আত্মঘাতী গোল করলে ম্যাচে সমতা আনে আল শাবাব। খেলা অমীমাংসিত থাকছে এমন অবস্থায় অতিরিক্ত সময়ে স্পটকিক থেকে রোনাল্ডো গোল করে জয় নিশ্চিত করে আল নাসরের।

তবে এখানেই নাটকের শেষ নয়, অতিরিক্ত সময়ের শেষের দিকে রেফারি আরেকবার পেনাল্টির সংকেত দেখান আল শাবাবের অনুকূলে। তবে আবদেররাজ্জাক হামদাল্লাহ সেই পেনাল্টি মিস করলে জয় নিয়ে মাঠ ছাড়ে নাসর।এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে নাসর। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে দলটির পয়েন্ট ১৭। ৭ ম্যাচের সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল হিলাল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…