Game

2 years ago

Lionel Messi:রোনাল্ডোহীন আল-নাসের ম্যাচে নিজেকে গুটিয়ে নিলেন মেসি, আল-নাসের কাছে ৬-০ গোলে হার মায়ামির

Miami lost 6-0 to Al-Nas
Miami lost 6-0 to Al-Nas

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগেই ঠিক হয়ে গিয়েছিল আরবের মাঠে মুখোমুখি হবেন না রোনাল্ডো-মেসি। কারণ, চোটের কারণে ইন্টার মায়ামি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ক্রিশ্চিয়ানো। খেলার ফলাফল যেন আরও জৌলুসহীন। একেবারে একপেশে ম্যাচে রোনাল্ডোহীন আল-নাসের উড়িয়ে দিল মেসির মিয়ামিকে।

রোনাল্ডো খেলেননি। মেসিও শুরু থেকে ছিলেন না। তিনি এদিন মাঠে নামেন ৮৩ মিনিটে। তার আগেই অবশ্য তাঁর দল হাফ ডজন গোল হজম করে নিয়েছে। ততক্ষণে আল নাসের মোটামুটি ছেলেখেলা করে ফেলেছে মিয়ামিকে নিয়ে।

রিয়াদের কিংডম এরিনায় রোনাল্ডো না থাকলেও ম্যাচের মাত্র ৩ মিনিটে সিআর সেভেনের পর্তুগিজ সতীর্থ ওটাভিয়ার গোলে এগিয়ে যায় আল নাসের (Al Nassr)। এরপর ১২ মিনিটের মধ্যেই সেই ব্যবধান ৩-০ করে রিয়াদের ক্লাবটি। ১০ মিনিটে তোলিসো এবং ১২ মিনিটে গোল করেন আইমেরিক লাপোর্তে। অর্থাৎ ম্যাচের বয়স ১৫ মিনিট পেরোনোর আগেই ইন্টার মিয়ামি পৌঁছে যায় খাদের কিনারে।

বিরতির পর ফের ঝড় তোলে আল নাসের। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চর্তুথ গোলটি করেন তোলিসো। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি। ৬৮ মিনিটে মহাম্মদ মারানও গোল করলে ব্যবধান হয়ে যায় ৫-০। আর ৭৩ মিনিটে তলিসো নিজের হ্যাটট্রিক সূচক এবং দলের ৬ নম্বর গোলটি করেন। এমনিতে এদিনের ম্যাচটি প্রীতি ম্যাচ হলেও দুই মহাতারকার দলের ফুটবলাররা একাধিকবার বিবাদে জড়ান।


You might also like!