Game

1 hour ago

Cristiano Ronaldo: অবশেষে দুই ম্যাচ পর মাঠে ফিরছেন রোনাল্ডো

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

রিয়াদ, ১০ ফেব্রুয়ারি : অবশেষে মাঠে ফিরছেন রোনাল্ডো। সৌদি প্রো লিগে আল-নাসরের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো। সব জল্পনা-কল্পনার ইতি টেনে আগামী ১৪ ফেব্রুয়ারি আল-ফাতেহর বিপক্ষে ম্যাচে আবার মাঠে নামবেন এই পর্তুগিজ সুপারস্টার।

আল-নাসরের হয়ে দুটি ম্যাচে খেলেন নি তিনি। তবে রোনাল্ডোকে ছাড়াই আল-ইত্তিহাদ ও আল-রিয়াদের বিপক্ষে দুই ম্যাচে জয় পেয়েছে দলটি। তবুও দুই ম্যাচে রোনাল্ডোর অনুপস্থিতি ছিল বড়ই বেমানান। তাই এ নিয়ে প্রশ্ন উঠছিল সমর্থকদের মনে। উল্লেখ্য,সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর সঙ্গে মতবিরোধের জেরেই মূলত ম্যাচ বয়কট করেছিলেন রোনাল্ডো।

You might also like!