Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Rohit Sharma :জিতে মাঠ থেকেই রিতিকাকে ভিডিয়ো কল রোহিতের

Rohit Sharma
Rohit Sharma

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টানা দু'ম্যাচে হার দিয়ে আইপিএলের নতুন মরশুম শুরু হয় মুম্বই ইন্ডিয়ান্সের। শুরুতেই রোহিত শর্মারা অ্যাওয়ে ম্যাচে পরাজিত হন রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে। পরে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স হেরে যায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। অবশেষে দিল্লিকে তাদের ডেরায় গিয়ে হারিয়ে পয়েন্টের খাতা খোলে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

দিল্লির বিরুদ্ধে শেষ বলের থ্রিলার জিতে উঠে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন মুম্বই দলনায়ক রোহিত শর্মা। তার উপর নিজে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতায় তৃপ্তিটা একটু বেশিই ছিল হিটম্যানের।

রোহিত নিজের খুশিটা পরিবারের সঙ্গে ভাগ করে নিতে ভোলেননি। ম্যাচের শেষে মাঠ থেকেই স্ত্রী রিতিকার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতে দেখা যায় রোহিতকে। উল্লেখযোগ্য বিষয হল, স্বামী-স্ত্রীর মধ্যে কী কথা হয়, সেটাও গোপন থাকেনি।

আসলে রোহিত-রিতিকার ভিডিয়ো কলের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের জয় ও রোহিতের ব্যক্তগত পারফর্ম্যান্স নিয়ে উচ্ছ্বসিত শোনায় তাঁর স্ত্রীকে। রিতিকা এও জানান তাঁদের কন্যা সামাইরা রোহিতের হাতে ট্রফি দেখে  খুশি হবে। 

You might also like!