Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

Rohit sharma :আইপিএলের মাঝপথে হঠাৎ বিপাকে রোহিতরা!

Rohit sharma
Rohit sharma

 

মুম্বাই, ১০ মে : চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন মুম্বাই ইন্ডিয়ান্সেয় আরও এক ক্রিকেটার। আর প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ সময়েই সমস্যায় পড়ল রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স। বদলি ক্রিকেটারের নামও জানিয়ে দিয়েছে আইপিএলের মুম্বই ফ্র্যাঞ্চাইজ়ি।

চোটের জন্য এ বারের আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের জোরে বোলার জোফ্রা আর্চার। তিনি দেশে ফিরে গেছেন চিকিৎসার জন্য। তাঁর পরিবর্ত হিসাবে মুম্বাই দলে নিয়েছে ইংল্যান্ডেরই আর এক জোরে বোলার ক্রিস জর্ডনকে।

গত ৩০ এপ্রিল জর্ডন মুম্বই শিবিরে যোগ দিয়েছিলেন। সে খবর ফ্র্যাঞ্চাইজ়িটির পক্ষ থেকে জানানো হয়নি। মঙ্গলবার তা জানাল মুম্বই ইন্ডিয়ান্স। বলা হল চিকিৎসার জন্য আর্চার দেশে ফিরে গেছেন, তার জায়গায় আনা হয়েছে জর্ডনকে। দু’জনেই খেলেন চেতেশ্বর পুজারার সাসেক্সের হয়ে।

জোরে বোলিং আক্রমণকে শক্তিশালী করার জন্য গত বছর নিলামে যশপ্রীত বুমরা এবং জোফ্রা আর্চারকে কিনেছিল মুম্বই। আইপিএলের সব থেকে ভয়ঙ্কর জোরে বোলিং জুটি তৈরি করাই ছিল লক্ষ্য। কিন্তু, কার্যত দেখা গেল বুমরা-আর্চার হীন হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। আগেই ইনজিওরড হওয়ার জন্য আইপিএল থেকে ছিটকে গিয়ে ছিলেন বুমরা। আর

আইপিএলের গুরুত্বপূর্ণ সময়ে মুম্বাই হয়ে গেল আর্চারহীন। সতীর্থ জডন এলেও আর্চারের অভাব কতটুকু পূরণ তিনি করতে পারবেন সোটা দেখার। তবে যাই হোক আপাতত রোহিতরা সঙ্কটে পড়ে গেল।


You might also like!