Breaking News
 
Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা

 

Game

3 years ago

Rishabh Pant : মুম্বইয়ে শীঘ্রই হবে ঋষভ পন্থের লিগামেন্টের অস্ত্রোপচার

Rishabh Pant
Rishabh Pant

 

মুম্বই, ৫ জানুয়ারি : মুম্বইয়ে শীঘ্রই অর্থোপেডিক সার্জন দিনেশ পাদ্রিওয়ালার তত্ত্বাবধানে ক্রিকেটার ঋষভ পন্থের লিগামেন্টের অস্ত্রোপচার হবে। ঋষভকে চিকিৎসার জন্য বুধবার সন্ধ্যায় মুম্বইয়ের আন্ধেরির কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাড়ি দুর্ঘটনায় পন্তের ডান হাঁটুর লিগামেন্টে গুরুতর আঘাত লেগেছিল। ওষুধে তেমন কাজ না-হওয়ায় পন্থের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঁ-হাতি উইকেটরক্ষক-ব্যাটারের ডান পায়ের গোড়ালিতেও গুরুতর আঘাত রয়েছে। হাসপাতালের সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের প্রধান এবং অর্থোস্কোপি অ্যান্ড সোল্ডার সার্ভিসের ডিরেক্টর দিনেশ পাদ্রিওয়ালার নেতৃত্বে পন্থের চিকিৎসা হবে বলে জানানো হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। ঝুঁকি এড়াতে দু'দিন আগেই পন্থকে দেহরাদূনের হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

হাঁটু এবং গোড়ালি ফুলে থাকার কারণে এমআরআই করা যায়নি। ঠিক কবে হবে এই অস্ত্রোপচার সে বিষয়ে হাসপাতাল ও বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও তথ্য দেওয়া হয়নি। কিন্তু গতকাল ঋষভকে হাসপাতালে ভর্তি করার পর তাঁর প্রাথমিক কিছু পরীক্ষা করা হয়েছে। এরপর লিগামেন্ট সার্জারি হবে, এমনটাই জানানো হয়েছে চিকিৎসকের তরফে।


You might also like!