Breaking News
 
Jagadish Basunia: পুজোর আগেই বিজেপিতে যোগ ১৭ এনসিপিআই সাংসদের? জগদীশ বসুনিয়ার দাবিতে তুঙ্গে জল্পনা Adult star Tina Nandi: সরকারি বাংলোয় ‘পর্নস্টার’কে বিশেষ আতিথেয়তার অভিযোগ! নয়া ভিডিও ঘিরে বিতর্কে ওড়িশা Calcutta High Court: বিশ্ববিদ্যালয় চত্বরে ‘বহিরাগত’ প্রবেশে রাশ? যাদবপুর মামলায় দ্রুত শুনানির আর্জি হাই কোর্টে Sanchita Pradhan Dey: নন্দীগ্রামে সঞ্চিতার উপরই ভরসা! নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো প্রার্থীকে কেন বেছে নিল তৃণমূল? Dilip Ghosh: ‘চাকর-বাকরকেও প্রার্থী করা যায়’, আগেভাগে প্রার্থী ঘোষণা নিয়ে কালীঘাট তৃণমূলকে কটাক্ষ দিলীপের Kalighat TMC: জল্পনার অবসান, নন্দীগ্রামে প্রার্থী নন মমতা! রেজিনগরে কালীঘাট তৃণমূলের মুখ কে?

 

Game

3 years ago

Rishabh Pant : বাকি চিকিৎসা আর দিল্লি তে নয়, অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে পন্থকে

Rishabh Pant
Rishabh Pant

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৩০ ডিসেম্বর ভোরে গাড়ি দুর্ঘটনায় আহত হন পন্থ। নিজেই গাড়ি চালিয়ে দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় রুরকির হমদপুর ঝলের কাছে গাড়ি দুর্ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছিলেন যে, মাথায়, পিঠে এবং পায়ে চোট লেগেছে পন্থের। কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। পরে তার অবস্থা স্থিতিশীল হলে তাকে দেহরাদূনের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর।

তবে বাকি চিকিৎসার জন্য তাকে এ বার মুম্বইয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন দিল্লি ক্রিকেট সংস্থার কর্তা শ্যাম শর্মা। তিনি বলেন বলেন, “ঋষভ পন্থকে বুধবারই মুম্বই নিয়ে যাওয়া হবে। বাকি চিকিৎসা হবে ওখানেই।”  

পন্থের দুর্ঘটনা কী ভাবে ঘটে তা এখনও স্পষ্ট নয়। প্রথমে পন্থ নিজেই বলেছিলেন যে, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। পরে ভারতীয় উইকেটরক্ষক বলেন যে, রাস্তায় গর্ত ছিল। সেই কারণে দুর্ঘটনা ঘটে। কোনটা ঠিক তা এখনও জানা যায়নি। 

You might also like!