Game

2 years ago

Rehan Ahmed:অ্যাসেজে ইংল্যান্ড দলে রেহান, অলরাউন্ড ভূমিকার জন্য মিলল সুযোগ

Rehan Ahmed
Rehan Ahmed

 

লন্ডন, ২৪ জুন : অ্যাসেজের প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে ইংল্যান্ড। তবে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। দ্বিতীয় ম্যাচের জন্য ইংলিশরা তাদের স্কোয়াডে যুক্ত করেছে ১৮ বছর বয়সী লেগ স্পিনার রেহান আহমেদকে। গত বছর করাচিতে নিজের অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি।

এ মরসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দশ ম্যাচে পেয়েছেন ছটি উইকেট আর ব্যাট হাতে ৩৮.৪৫ ঘরে ৪ হাফ সেঞ্চুরিতে ৪২৩ রান করেছিলেন তিনি। তার অলরাউন্ড ভূমিকার জন্য এবার সুযোগ মিললো অ্যাসেজে।


You might also like!