Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Game

3 years ago

Red card system in Cricket : ক্রিকেটেও ১৭ আগস্ট থেকে আসছে 'লাল কার্ড' সিস্টেম

Red card system in Cricket (Symbolic Picture)
Red card system in Cricket (Symbolic Picture)

 

ওয়েস্ট ইন্ডিজ, ১৩ আগস্ট:এতদিন লাল কার্ড দেখেছেন ফুটবলে। এবার দেখবেন ক্রিকেটও। ফুটবলে কোনো প্লেয়ার অমার্জনীয় ফাউল করলে বা খারাপ আচরণ করলে রেফারি যেমন তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বাইরে পাঠিয়ে দেন। ঠিক এই রকমই নিয়ম চালু হচ্ছে ক্রিকেটেও। তবে ক্রিকেটে লাল কার্ড দেখানো হবে স্লো ওভার রেটের কারণে।

আগামী ১৭ আগস্ট থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ সিপিএলে এই লাল কার্ডের নিয়ম চালু করছে সিপিএল কর্তৃপক্ষ। শুধু পুরুষদের প্রতিযোগিতাতেই নয়, ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া মহিলাদের লিগেও সিপিএল কর্তৃপক্ষ লাল কার্ডের নিয়ম চালু করছে।

নিয়ম করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে ওভারের কোটা পূরণ করতে না পারলে লাল কার্ড দেখবে দলের অধিনায়ক।দলের অধিনায়ক তার যে কোনো একজন ফিল্ডারকে মাঠের বাইরে চলে যেতে বলবেন। তবে এর আগে পর্যাপ্ত সতর্কবার্তাও পাবে প্রতিটি দল।

উল্লেখ্য টি-টোয়েন্টিতে একটি ইনিংস শেষ করতে হয় ৮৫ মিনিটে। ৭২ মিনিটের মধ্যে শেষ করতে হয় ১৭ ওভার, ১৮ ওভারের জন্য লাগে ৭৬ মিনিট ৩০ সেকেন্ড, আর ১৯ ওভারের জন্য বরাদ্দ থাকে ৮০ মিনিট ৪৫ সেকেন্ড।

আর নিয়ম আছে ১৮তম ওভারের শুরুতে সময় বেশি লাগলে বৃত্তের বাইরে থেকে একজন ফিল্ডার ৩০ গজের ভেতরে আনতে হবে। ১৯তম ওভারে একই পরিস্থিতি থাকলে দুজন ফিল্ডারকে তুলে আনতে হবে ভেতরে। তাও যদি শেষ ওভার শুরু করতে দেরি হয়, তবে একজন ফিল্ডারকে মাঠের বাইরে চলে যেতে হবে।


You might also like!