Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

Game

2 years ago

Real's record on the night of the goal festival:গোল উৎসবের রাতে রিয়ালের রেকর্ড

Real's record on the night of the goal festival
Real's record on the night of the goal festival

 

সান্তিয়াগো, ১৫ মে : কয়েকদিন আগেই লা-লিগার শিরোপা জয় করা দলটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ও উঠে গেছে। গতকাল রাতে তারই আনন্দে আলাভেসের বিরুদ্ধে গোল উৎসবে ভাসলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার (১৪ মে) রাতে আলাভেসকে ৫-০ গোলে হারিয়েছে। দলের হয়ে গোল করেন ভিনিসিউস জুনিয়র (২), জুড বেলিংহাম, ফেদে ভালভার্দে ও আর্দা গুলার।

আলাভেসকে গোলের মালা পরিয়ে রেকর্ডও গড়েছে রিয়াল। চলতি মরসুমে লা-লিগার ৩৬ ম্যাচের মধ্যে ২০টিতেই কোনো গোল হজম করেনি রিয়াল, যা ক্লাবটির ইতিহাসের রেকর্ড। আর এদিন গোলবার অক্ষত রাখতে দুর্দান্ত খেলেছেন ইনজুরি থেকে ফিরে আসা থিবো কোর্তোয়া।আলাভেসের অনেক আক্রমণ রুখে দিয়ে বড় কীর্তি গড়েছেন তিনি। ২০০৮ সালে ইকার কাসিয়াসের পর রিয়ালের প্রথম গোলরক্ষক হিসেবে লা লিগার ম্যাচে ১০ বা এর বেশি প্রতিপক্ষের আক্রমণ সেভ করলেন থিবো।


You might also like!