Game

2 years ago

Rahul Dravid:এখনও রাহুল দ্রাবিড় চুক্তিতে সই করেননি, চিন্তিত বিসিসিআই

Rahul Dravid
Rahul Dravid

 

মুম্বই, ১ ডিসেম্বর : ভারতীয় ক্রিকেট দলের কোচ নিয়ে সমস্যার সমাধান হয়েও হচ্ছে না। বিসিসিআই ২৯ নভেম্বর কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ বাড়িয়েছিল আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎই গতকাল রাতে রাহুল দ্রাবিড় জানালেন, তিনি এখনও চুক্তিতে সই করেননি। রাহুল দ্রাবিড়ের এই কথায় চিন্তিত বিসিসিআই।

এই বিষয়ে রাহুল দ্রাবিড়কে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘আমি এখনও বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি করিনি। তবে মেয়াদ বাড়ানোর কথা হয়েছে। কাগজপত্র হাতে পেলেই সই করে দেব।’ দ্রাবিড়ের সই না করা পর্যন্ত একটা চিন্তা থাকলো বিসিসিআইয়ের। তবে মনে করা হচ্ছে, ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেন রাহুল দ্রাবিড়। চলতি সপ্তাহেই ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় রওনা হবে।


You might also like!