Game

3 years ago

Rabindra Jadeja injured, out from team : এশিয়া কাপের ভারতীয় দল থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা

Rabindra Jadeja injured, out from team
Rabindra Jadeja injured, out from team

 

দুবাই, ২ সেপ্টেম্বর : চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাডেজা। প্রথম দুই ম্যাচে খেলেছিলেন জাডেজা। কিন্তু হঠাৎ চোট পেয়ে ছিটকে যেতে হল তাঁকে।ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, জাডেজার ডান হাঁটুতে চোট রয়েছে। বোর্ডের চিকিৎসকরা তাঁর চোটের দিকে নজর রাখছেন।

এশিয়া কাপে সুপার ফোরের আগে বড় ধাক্কা খেল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন জাডেজা। ২৯ বলে ৩৫ রান করেন তিনি। ভারতের জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন এই অলরাউন্ডার। হংকংয়ের বিরুদ্ধে বল হাতে চার ওভারে ১৫ রান দিয়ে নিয়েছিলেন এক উইকেট।

এশিয়া কাপে ভারতের সফলতম বোলার তিনি। টপকে গেছেন ইরফান পাঠানকে (২২)। এই নিয়ে ষষ্ঠ বার এশিয়া কাপ খেলছিলেন জাডেজা। ২০১০ সালে প্রথম বার এশিয়া কাপ খেলতে নেমে চার উইকেট নেন তিনি। ২০১২-তে একটি উইকেট পান। ২০১৪-য় সাতটি, ২০১৬-য় তিনটি এবং ২০১৮-য় সাতটি উইকেট নেন তিনি। এ বার এখনও পর্যন্ত একটি উইকেট পেয়েছেন তিনি। পাঠান সমস্ত উইকেটই পেয়েছিলেন ৫০ ওভারের ফরম্যাটে। জাডেজা ৫০ ওভারের পাশাপাশি ২০ ওভারের ফরম্যাটেও উইকেট পেয়েছেন।


You might also like!