Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

Qatar hosts Asian Cup : এশিয়ান কাপের আয়োজক কাতার

Qatar hosts the Asian Cup (File Picture)
Qatar hosts the Asian Cup (File Picture)

 

কাতার, ৯ মে : বিশ্ব কাপের পর আরও একটি বৈশ্বিক আসরের আয়োজক হতে চলেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। ২০২৪ সালের এশিয়ান কাপের আয়োজক হবে দেশটি। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১১ মে দোহার অপেরা হাউসে অনুষ্ঠিত হবে ড্র। আগামী বছর ১২ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি হবে এশিয়ান কাপ ফুটবল। সূচি অনুযায়ী এ বছরের মাঝামাঝিতে এশিয়ান কাপ ফুটবল হওয়ার কথা ছিল। কিন্তু তীব্র গরমের কথা ভেবে সূচি পিছিয়ে দিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে করা হয়েছে।

'এ' গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন কাতার। এ ছাড়াও রয়েছে চারবারের চ্যাম্পিয়ন জাপান, তিনবারের চ্যাম্পিয়ন সৌদি আরব, দুবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া ও ২০১৫ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল শীর্ষ ষোলোতে জায়গা পাবে। উল্লেখ্য, এর আগে ১৯৮৮ ও ১৯২১ কাতার এশিয়ান কাপ আয়োজন করেছিল।


You might also like!