Game

3 years ago

Commonwealth Games:নভেম্বরে কমনওয়েলথ গেমস ফেডারেশনের নির্বাচনে লড়বেন পিটি উষা

Commonwealth Games
Commonwealth Games

 

নয়াদিল্লি, ৩১ আগস্ট: আগামী নভেম্বরে সিঙ্গাপুরে কমনওয়েলথ গেমস ফেডারেশনের নির্বাচন। সেই নির্বাচনে ভারতের হয়ে লড়াই করবেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পিটি উষা। তিনি লড়াই করবেন কমনওয়েলথ গেমস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট পদে। কমনওয়েলথ গেমস ফেডারেশনের পক্ষ থেকে শর্ট লিস্টেড প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ ও ১৫ ই নভেম্বর সিঙ্গাপুরে কমনওয়েলথ গেমস ফেডারেশনের সভায় প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট এবং স্পোর্টস কমিটি মেম্বার্সের পদে নির্বাচন হবে। পি টি ঊষা ভাইস প্রেসিডেন্ট পদে লড়াই করবেন আইল্যান্ডের হিউ গ্রাহাম, দক্ষিণ আফ্রিকার বেরি হেনড্রিকস, বার্বাডোজের স্যান্ড্র্যা ওসবর্ন, কানাডার রিচার্ড পাওয়ার্স, স্কটল্যান্ডের ইয়ান রেইড এবং উগান্ডার ড. ডোনাল্ড রুকারের সঙ্গে। উল্লেখ্য গতবছর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান হন পিটি উষা।


You might also like!