Game

2 years ago

PSG : এমবাপ্পের নৈপুণ্যে ভর করে লিগ ওয়ানের শিরোপা ধরে রাখতে দুরন্ত গতিতে ছুটছে পিএসজি

Kylian Mbappé
Kylian Mbappé

 

প্যারিস, ১৫ জানুয়ারি : পিএসজির সুপারস্টার এমবাপ্পের নৈপুণ্যে ভর করে আরও একবার লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার পথে ছুটছে পিএসজি। রবিবার (১৪ জানুয়ারি) রাতে লিগ ওয়ানের খেলায় এমবাপ্পের নৈপুণ্যে লঁসের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে পিএসজি।

প্রথমার্ধে ব্রাডলি বারকোলার গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে দারুণ এক গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন এমবাপ্পে। এই জয়ে ১৮ ম্যাচে ১৩ জয় ও ৪ ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা নিসের সংগ্রহ ৩৫। পিএসজির চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে তারা।


You might also like!