Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Kylian Mbappe scored twice: এমবাপের জোড়া গোলে শিরোপার খুব কাছাকাছি পিএসজি

Kylian Mbappe (PSG)
Kylian Mbappe (PSG)

 

প্যারিস, ২২ মে : আট মিনিটের মধ্যে দুবার জালে বল পাঠালেন কিলিয়ান এমবাপে। শুরুটাতে যে আভাস ছিল, বাকি সময়ে ফিনিশিংয়ে ততটা কার্যকর হতে পারল না পিএসজি। উল্টো গতিময় সব প্রতি-আক্রমণে মাঝে মধ্যে কাঁপন ধরাল অক্সের। তবে রক্ষণ ও গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার দৃঢ়তায় প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ল ক্রিস্তফ গালতিয়ের দল। পৌঁছে গেল শিরোপার দুয়ারে।

লিগ ওয়ানের ম্যাচে রবিবার রাতে ২-১ গোলে জিতেছে পিএসজি। টানা দ্বিতীয় শিরোপার জন্য শেষ দুই রাউন্ড থেকে কেবল ১ পয়েন্ট চাই তাদের। ৩৬ ম‍্যাচে ২৭ জয় ও তিন ড্রয়ে ৮৪ পয়েন্ট পিএসজির।আর দিনের আরেক ম‍্যাচে লরিয়ঁকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা লড়াই অন্তত আরেক রাউন্ড পর্যন্ত টিকিয়ে রেখেছে লসঁ। ৭৮ পয়েন্ট নিয়ে তারা আছে দু্ই নম্বরে।


You might also like!