Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

PSG Gave farewell to Messi: মেসিকে বিদায় জানানোর শিলমোহর দিয়ে দিল পিএসজি

Lionel Messi  Footbolar of PSG (File Picture)
Lionel Messi Footbolar of PSG (File Picture)

 

প্যারিস: বহু ঘটা করেই গত দু বছর আগে বার্সালোনা থেকে লিওনেল মেসিকে দলে নিয়েছিলেন পিএসজি কর্তারা। কিন্তু দু বছর যেতেই মেসির প্রতি মোহভঙ্গ হয়েছে তাঁদের। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল যে মেসিকে আগামী মরশুমে পিএসজিতে দেখা যাবে কি না তা নিয়ে।

অবশেষে বৃহস্পতিবার ফ্রান্সের ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল, আগামী মরশুমে পিএসজি-র জার্সি গায়ে আর দেখা যাবে না এলএম টেনকে। এই ব্যাপারে পিএসজি-র বর্তমান ক্রিস্তফ গালতিয়ের সাংবাদিকদের জানান, আগামী শনিবার পিএসজির জার্সি গায়ে দিয়ে শেষ ম্যাচটি খেলবেন আর্জেন্টিনার অধিনায়ক। পিএসজির জার্সি গায়ে লিও চলতি মরশুমে মোট ২১টি গোল করেছেন। এবং সতীর্থ খেলোয়াড়দের দিয়ে গোল করিয়েছেন ২০টি।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপ চলার মাঝেই জোর গুঞ্জন শোনা যায় মেসির সঙ্গে পিএসজি চুক্তি বৃদ্ধি করতে চলেছে। অবশেষে তা আর বাস্তবায়িত হয়নি। এরই মধ্যে মেসির সৌদি সফর ঘিরে জল্পনা আরও তুঙ্গে ওঠে। মেসির এই সফরের পরই পিএসজি কর্তৃপক্ষ তাঁকে দু সপ্তাহের জন্য সাসপেন্ডও করেন। তবে সেই বিষয়টা খুব একটা ভালো সিদ্ধান্ত ছিল বলে মনে করেন না পিএসজি-র কোচ।


You might also like!