Game

3 years ago

Prithvi Shaw: রনজিতে প্রথম ট্রিপল সেঞ্চুরি দাপুটে পৃথ্বীর

Prithvi Shaw
Prithvi Shaw

 

গুয়াহাটি, ১১ জানুয়ারি : ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়ে চলেছেন পৃথ্বী শ। রনজিতে প্রথম ট্রিপল সেঞ্চুরি দাপুটে পৃথ্বীর । বুধবার মুম্বইয়ের জার্সিতে কেরিয়ারের প্রথম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ব্যাটার। অসমের বিরুদ্ধে মাত্র ৩২৬ বলে ট্রিপল সেঞ্চুরি হাকান পৃথ্বী ।

রনজি ট্রফিতে গুয়াহাটির আমিনগাঁও স্টেডিয়ামে অসমের মুখোমুখি মুম্বই। সেই ম্যাচেই পেস ও স্পিন অ্যাটাক নিয়ে রীতিমতো ছিনিমিনি খেললেন পৃথ্বী। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ৩২৬ বলে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়লেন। অসমের বিরুদ্ধে পৃথ্বীর ট্রিপল সেঞ্চুরির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল স্ট্রাইক রেট। মুম্বইয়ের ইনিংস শেষে তাঁর ঝুলিতে ৪১টি বাউন্ডারি এবং জোড়া ওভার বাউন্ডারি। স্ট্রাইক রেট ৯১.৭৯। যা নিঃসন্দেহে ঈর্ষণীয়। চলতি বছর রনজি ট্রফিতে মুম্বইয়ের জার্সিতে গত চারটি ম্যাচে সেভাবে নজর কাড়তে পারেননি ২৯ বছরের ওপেনার। কিন্তু পঞ্চম ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ধরা দেন তিনি। অন্যদিকে দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানেও যোগ্য সঙ্গ দিয়ে শতরান করে অপরাজিত থাকেন। ২০০ বলে ১০৩ রান তাঁর।

ফেব্রুয়ারিতে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ ভারতের। তার আগে ভারতীয় ওপেনারের এই দুর্দান্ত ফর্ম যে জাতীয় নির্বাচকদের নজর কাড়বে তা বলার অপেক্ষা রাখে না ।

You might also like!