Game

2 years ago

Pritam Kotal Left Mohun Bagan: বাগান ছাড়লেন প্রীতম!সোয়াপ ডিল এ সই করলেন সামাদ

Pritam Kotal -  Sahal Abdul Samad (Collected)
Pritam Kotal - Sahal Abdul Samad (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সমস্ত জল্পনার অবসান করে শেষমেশ মোহনবাগান ছাড়লেন প্রীতম কোটাল। গত মরশুমে তাঁর অধিনায়কত্বেই মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, কেরল ব্লাস্টার্সের সঙ্গে সবুজ-মেরুনের সোয়াপ ডিল হচ্ছে, সেই অনুযায়ী, সাহাল আব্দুল সামাদ আসছেন মোহনবাগানে। 

শুক্রবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় প্রীতমের বিদায়ের খবর জানিয়ে দেয় মোহনবাগান সুপার জায়েন্ট। সবুজ-মেরুন সমর্থকরা যদিও এখনও মানতে পারছেন না প্রীতম তাদের  দলে নেই। 

গত মরশুমে দলের স্বার্থে অনভ্যস্ত স্টপার পজিশনে খেলতে হয়েছিল প্রীতমকে। বাংলার এই ফুটবলারের কেরিয়ার শুরু হয় ২০১৩ সালে। সেই সময় প্রীতম ইন্ডিয়ান অ্যারোজ থেকে মোহনবাগানে সই করেন। সেই মরশুমেই সঞ্জয় সেনের কোচিং-এ আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।  

উল্লেখ্য, বিরাট অঙ্কের টাকার বিনিময়ে মোহনবাগান সুপার জায়েন্টে সই করলেন সাহাল আব্দুল সামাদ।শোনা যাচ্ছে সাহালকে দলে নিতে চার কোটি টাকা খরচ করতে চলেছে। তিন বছরের র চুক্তি এই ভারতীয় মিডফিল্ডারকে সই করাচ্ছে সবুজ মেরুন। অন্যদিকে প্রীতম কেরলে পাবেন ২ কোটি টাকা। তিনি কেরলের হয়েও অধিনায়কত্ব করবেন। 

You might also like!