Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Pele : খবরের শিরোনামে ফের উঠে এলেন পেলে! ফুটবলারের ইচ্ছাপত্রে নতুন সম্পর্কের কথা

Pele
Pele

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ খবরের শিরোনামে ফের উঠে এলেন কিংবদন্তী খেলোয়াড় পেলে। গত বছরের ডিসেম্বরে তিনি প্রয়াত হন, এরপর প্রায় ৩মাস কেটে গিয়েছে। সম্প্রতি এক ঘটনায় ফের চর্চায় উঠে এলেন এই কিংবদন্তী।মৃত্যুর আগে নিজের ইচ্ছাপত্রে পেলে দাবি করেছেন, তাঁর এক অবৈধ সন্তান রয়েছে। ১৯৮০ সালে এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল পেলের। তারই ফলশ্রুতি হিসাবে এক মেয়ের জন্ম হয়। পেলের এই খবর জানতে পেরে গোটা পরিবার চমকে গিয়েছে।

ইচ্ছাপত্রে পেলে চেয়েছেন, ওই মহিলার ডিএনএ পরীক্ষা করা হোক। যদি ফলাফল পজিটিভ হয়, তা হলে পেলের সম্পত্তির বিপুল অংশ পাবেন ওই মহিলা। প্রসঙ্গত, ডিসেম্বরে পেলে মারা যাওয়ার সময় তাঁর মোট সম্পত্তির আনুমানিক মূল্য ছিল ১২১ কোটি টাকারও বেশি।ব্রাজিলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পেলের সম্পত্তির আসল মূল্য প্রায় ৭৬০ কোটি টাকা। তারাই জানিয়েছে, পেলের সেই সৎ মেয়ে সম্পত্তির ভাগ চেয়ে দাবি জানিয়েছেন।

তিন বার বিয়ে করেছিলেন পেলে। তাঁর স্বীকৃত সাত সন্তান এবং ছয় নাতি-নাতনি রয়েছে। নতুন এই সন্তান হতে পারে অষ্টম। তাঁর নাম মারিয়ো দো সোকোরোমৃত্যুর সময় পেলে মার্সিয়া আয়োকির সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন। তাঁদের সন্তানের নাম জেমিনা লেমোস ম্যাকমাহোন।সুত্রের খবর, মারিয়ার দাবি শুনে পেলের সন্তানদের তরফে আইনজীবী অগাস্তো মিগলিয়োলি বলেছেন, “পেলের সন্তান হিসাবে যদি ওই মহিলার কিছু প্রাপ্য থাকে, তা হলে সেই অংশ সংরক্ষিত রাখা হবে।”

গত বছর সাও পাওলোর একটি আদালতে সরকারি ভাবে পেলের সন্তানের স্বীকৃতি চেয়ে আবেদন করেন মারিয়া। আদালতের তরফে বিষয়টি পেলেকে জানিয়ে ডিএনএ পরীক্ষার কথা বলা হয়। কিন্তু পেলের শারীরিক অবনতির কারণে তা সম্ভব হয়নি। তবে ঘনিষ্ঠ মহলে পেলে জানিয়েছিলেন, মারিয়া নামে এক মহিলা রয়েছেন, যিনি তাঁর সন্তান হতে পারেন। যদি ডিএনএ পরীক্ষায় সব ফল ঠিক থাকে, তা হলে তিনি যেন সম্পত্তির কিছুটা অংশ পান।

উল্লেখ্য,কিংবনন্তী এই খেলোয়াড় নিজেই চেয়েছিলেন তাঁর সন্তানের খবর বাকি পরিবার জানুক,এবং তাঁর সব সম্পত্তি তাঁর ছেলেমেয়েদের মধ্যে ভাগ করে দেওয়া হোক। 


You might also like!