Game

3 years ago

Asia Cup 2023: নেপাল ম্যাচের প্রথম একাদশ ঘোষণা করল পাকিস্তান

Babar Azam (File Picture)
Babar Azam (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার পূর্ণ শক্তি নিয়ে নেপালের মতো কম শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে নামতে চলেছে পাকিস্থান। এই ম্যাচের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান।

বাবরের নেতৃত্বে মহম্মদ রিজ়ওয়ান, সলমন আঘা, ইফতিখার আহমেদ, থাকছেন ব্যাটিংয়ের দায়িত্ব সামলানোর জন্য। তাঁদের অভিজ্ঞতা পাকিস্তান দলের অন্যতম শক্তি। রয়েছেন ফখর জমান এবং ইমাম উল হকও। সেই সঙ্গে স্পিন বোলিংয়ের দায়িত্ব থাকবে মহম্মদ নওয়াজ এবং শাদাব খান। পেস আক্রমণ সামলাবেন নাসিম শাহ, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফ।

উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে ফখর এই বছরের শুরুতে পর পর তিনটি শতরান করেছিলেন। কিন্তু এখন সেই ফর্ম নেই তাঁর। পাকিস্তান চাইবে এশিয়া কাপে ফর্ম খুঁজে পান তিনি। ফখরকে নিয়ে চিন্তা থাকলেও আফগানিস্তানের বিরুদ্ধে দু’টি অর্ধশতরান করা বাবর পাকিস্তানের বড় ভরসা। অন্যদিকে, আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া সিরিজ়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন আফ্রিদি। রউফও ফর্মে রয়েছেন। আফগানিস্তানকে ৫৯ রানে শেষ করে দেওয়ার ম্যাচে একাই পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

নেপালের মতো দুর্বল দলকেও ঘরের মাঠে পাকিস্তান হাল্কা ভাবে নিচ্ছে না। বুধবারের পর পাকিস্তানের পরের লড়াই ভারতের বিরুদ্ধে। এই তিন দল একই গ্রুপে রয়েছে।শনিবার ভারতের বিরুদ্ধে পাকিস্তান নামবে শ্রীলঙ্কার মাটিতে।  সেই ম্যাচের দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

নেপালের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম একাদশ: বাবর আজ়ম (অধিনায়ক), মহম্মদ রিজ়ওয়ান (উইকেটরক্ষক), সলমন আঘা, ইফতিখার আহমেদ, ফখর জমান, ইমাম উল হকও, মহম্মদ নওয়াজ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফ।

You might also like!