Game

2 years ago

world cup schedule : ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা ২৭ জুন

ICC Worls Cup  (Symbolic Picture)
ICC Worls Cup (Symbolic Picture)

 

মুম্বই, ২৫ জুন : দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপের সূচি প্রকাশ হতে চলেছে। জানা যাচ্ছে, আগামী ২৭ জুন (মঙ্গলবার) মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ঘোষিত হবে বিশ্বকাপের সূচি। ২৭ জুন দিনটিকে বেছে নেওয়ার পেছনেও রয়েছে বিশেষ কারণ। কারণ ওই দিন থেকে অক্টোবরে বিশ্বকাপ শুরুর বাকি থাকবে ১০০ দিন। সেই কারণেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ সুচি ঘোষণা দিন থেকেই শুরু হয়ে যাবে বিশ্বকাপের ১০০ দিনের কাউন্ট ডাউন।

এবারের বিশ্বকাপ শুরু আগামী ৫ অক্টোবর থেকে। শেষ হবে ১৯ নভেম্বর। এবার সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর। আর মেগা ফাইনাল ম্যাচটি হবে ১৯ নভেম্বর আহমেদাবাদে।

বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত পাকিস্তান। ওই ম্যাচটি বিসিসিআইয়ের খসড়া সূচিতে হওয়ার কথা রয়েছে ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।


You might also like!