
কুইন্স পার্ক ওভাল, ২৫ জুলাই : টেস্ট সিরিজ শেষ। ভারত সিরিজ জিতেছে ১-০তে। এবার শুরু ওয়ানডে সিরিজ। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। তারই দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ।
তবে দলের দুই তারকা জেসন হোল্ডার এবং নিকোলাস পুরানকে বাদ দেয়া হয়েছে ওয়ান ডে দল থেকে। দলে নেওয়া হয়েছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলা দুজনকে। তারা হলেন হেটমায়ার ও পেসার ওসেন থমাসকে। নেতৃত্ব দেবেন শেই হোপই। সহ-অধিনায়ক রোভম্যান পাওয়েল।
তাছাড়া চোট সারিয়ে ওয়ান ডে দলে ফিরেছেন তরুণ পেসার জেডন সিলস ও লেগস্পিনার ইয়ানিক কারিয়া। রিহ্যাবের পর ফিট হয়ে ফিরলেন বাঁ হাতি স্পিনার গুডাকেশ মোতি।
বিশ্বকাপের আগে এই সিরিজ ভারতের কাছে প্রস্তুতির। সেই সঙ্গে তরুণ ক্রিকেটারদের দেখে নেওয়ার সুযোগও।
ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত দল:
শেই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ অধিনায়ক), অ্যালিক আথানেজ, ইয়ানিক কারিয়া, কেসি কার্টি, ডমিনিক ড্রেকস, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোতি, জেডন সিলস, রোমারিও শেপার্ড, কেভিন সিনক্লেয়ার, ওশেন থমাস।
