
হায়দরাবাদ , ২ মে : আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি আগামীকাল ৩ মে, বিকেল ৩:৩০ মিনিটে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অনুষ্ঠিত হবে। চলতি টুর্নামেন্টের দুটি দলের এই ম্যাচ ২ এপ্রিল ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ৬৫ রানে কলকাতার বিরুদ্ধে জিতেছিল।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের হেড-টু-হেড লড়াইয়ে কেকেআর অনেক এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত খেলা মোট ৩১টি ম্যাচের মধ্যে কেকেআর ২০টি জিতেছে এবং হায়দরাবাদ জিতেছে ১১টি ম্যাচ জিতেছে। কলকাতা তাদের নিজের মাঠ ইডেন গার্ডেন্সে আধিপত্য বজায় রেখেছে। ইডেনে তারা ১১টি ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছে। চলতি আইপিএলের ৯টি ম্যাচ খেলে ১২পয়েন্ট সংগ্রহ করেছে হায়দরাবাদ ।পয়েন্ট তালিকা হায়দরাবাদ আছে তৃতীয় স্থানে । আর কলকাতা নাইট রাইডার্স আটটি ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট নিয়ে রয়েছে নবম স্থানে।
