Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Game

1 week ago

FIFA World Cup: হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে হারিয়ে শেষ আটে নরওয়ে

Brazil vs Norway, FIFA World Cup
Brazil vs Norway, FIFA World Cup

 

কলকাতা, ৬ জুলাই : ব্রাজিলের কাছে সুযোগ এসেছিল শুরুতেই। স্পট কিক কাজে লাগাতে ব্যর্থ হল ব্রুনো গিমারাইস। স্পট কিক আটকে দেন গোলরক্ষক আরিয়ান হশল নিলাদ। এর পরেও লম্বা সময় আক্রমণে আধিপত্য করল ব্রাজিল। কিন্তু তা কাজে লাগল না। শেষ দিকটায় জ্বলে উঠলেন আর্লিং হলান্ড। তিনি ভেঙে দিলেন ব্রাজিলের সব স্বপ্ন। অসাধারণ এক জয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল নরওয়ে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন হতাশায় মাথা নিচু করে মাঠ ছাড়লো। নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে রবিবার রাতে শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলে জিতেছে নরওয়ে। এই সাফল্যে তারা ধরে রাখল ব্রাজিলের বিরুদ্ধে আধিপত্য। দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের মধ্যে দুটি গোল করেন হলান্ড। জাতীয় দলের হয়ে টানা ১৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল পেলেন হলান্ড। আর আন্তর্জাতিক ফুটবলে এই নিয়ে ১৪ ম্যাচে ২৭টি গোল করলেন হলান্ড। আর চলতি আসরে গোল্ডেন বুটের লড়াইটাও জমে গেল। কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসির সমান সাতটি গোল করলেন হলান্ড।

এদিন নেইমার চোট কাটিয়ে মাঠে ফিরে পেনাল্টি থেকে গোল করলেন ঠিকই, কিন্তু পারলেন না দলকে বাঁচাতে। এই আসরের আগে বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের কোনও জয় ছিল না, তারাই জিতল টানা দুটি ম্যাচ। আর এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠল। আর ক্লাব ফুটবলের সফল কোচ কার্লো আনচেলত্তির কোচিংয়ে বিশ্বকাপের শিরোপা খরা কাটানোর যে স্বপ্ন দেখছিল সেলেসাওরা, তাদের সে স্বপ্ন দেখা ব্যর্থ হল। বিশ্বের কোটি কোটি সমর্থককে কাঁদিয়ে এবারের বিশ্বকাপ থেকেও বিদায় নিল ব্রাজিল।

You might also like!