Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Neymar wants to leave PSG :পিএসজি ছাড়ার ইচ্ছা নেইমার

Neymar wants to leave PSG
Neymar wants to leave PSG

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে পিএসজির মহা বেকায়দায় পড়ার খবরও সবার জানা। নতুন খবর হলো, নেইমার পিএসজি ছাড়তে চান এবং সেই ইচ্ছার কথা ক্লাবকেও জানিয়েছেন। এমন খবরই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’।

গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় জিয়নবুক হুন্দাই মোটরসের সঙ্গে প্রাক্‌-মৌসুম প্রীতি ম্যাচে পিএসজির হয়ে মাঠে ফিরেই জোড়া গোল করেন নেইমার। পিএসজির সমর্থকদের অনেকেই হয়তো তখন ভেবেছিলেন, আগামী মৌসুমে এমন ছন্দেই দেখা যাবে ব্রাজিলিয়ান তারকাকে। কিন্তু লেকিপের খবর তাঁদের মন ভেঙে দিতে পারে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত রোববার নেইমার পিএসজি বোর্ডের সঙ্গে দেখা করে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৭ সালে।

পিএসজি কোচ লুইস এনরিকের জন্য নেইমারের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানানোর ব্যাপারটা নতুন সমস্যা। মৌসুম শুরুর আগেই হয়তো নেইমার ও এমবাপ্পেকে হারাতে পারেন এনরিকে। অবশ্য কয়েক দিন ধরে স্পেনের সংবাদমাধ্যমগুলো অন্য আভাস দিচ্ছে। পিএসজিতে অস্থিরতার কারণে ক্লাবটির দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন এনরিকে। সে যা হোক, লেকিপ জানিয়েছে, পিএসজির উগ্র সমর্থক গোষ্ঠী গত মে মাসে প্যারিসে নেইমারের বাড়ির সামনে বিক্ষোভ করায় ক্লাবটির ওপর থেকে মনে উঠে গেছে নেইমারের। এ জন্যই নাকি তিনি পিএসজি ছাড়তে চান। 

পিএসজির উগ্র সমর্থক গোষ্ঠী নেইমারকে ক্লাব ছাড়তে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ করেছিল। নেইমারের যুক্তি, ছয় মৌসুম ধরে পিএসজির হয়ে লড়াইয়ের পরও ভক্তদের এই সমালোচনার কারণ তাঁর বোধগম্য নয়।

নেইমারের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা দেখেন অনেকে। বার্সার কোচ জাভি হার্নান্দেজ তাঁকে দলে চান। কিন্তু বার্সার আর্থিক অবস্থা নেইমারকে নিয়ে আসার অনুকূলে নেই। তাই নেইমারের বার্সায় ফেরার সম্ভাবনার পক্ষে জোর দিয়ে কিছুই বলা যায় না। পিএসজিতে বছরে আড়াই কোটি পাউন্ড বেতন পান নেইমার। বার্সার তাঁকে এই বেতন দেওয়ার সামর্থ্য আছে কি না, সে প্রশ্নও উঠবে। গত জানুয়ারিতে নেইমার ও চেলসিকে জড়িয়েও গুঞ্জন শোনা গেছে।

তবে নেইমারের পিএসজি ছাড়তে চাওয়ার ইচ্ছার অন্য হিসাবও আছে। স্কাই স্পোর্টস জানিয়েছে, ৩১ বছর বয়সী নেইমার মনে করেন না কোচ লুইস এনরিকের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকবেন। আর পিএসজিও নতুন পরিকল্পনা করে এগোতে চায়। স্কোয়াডকে তারকার হাট না বানিয়ে তারুণ্যে আস্থা রাখতে চায় ফরাসি ক্লাবটি।




You might also like!