Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Back to Roots: সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করলেন নেইমার

Neymar renews contract
Neymar renews contract

 

ব্রাসিলিয়া, ২৫ জুন : আপাতত ইউরোপে ফেরা হচ্ছে না নেইমার ‍জুনিয়রের। নিজ দেশের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করলেন তিনি। নতুন চুক্তিতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সান্তোসে থাকবেন তিনি। মঙ্গলবার ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে নেইমারের চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে সান্তোস।

চুক্তি নবায়ন করে নেইমার বলেছেন, ‘ সান্তোস শুধুই আমার দল নয়. এটা আমার বাড়ি, আমার ইতিহাস এবং আমার জীবন। এখানে এক বালক থেকে বড় হয়েছি এবং এ ক্লাব আমার সত্যিকার ভালোবাসা। এখানে আমি নিজের মতো থাকতে পারব, সত্যিকার খুশি থাকব। আমার কেরিয়ারে অপরিপূর্ণ স্বপ্নগুলো এখান থেকে পূরণ করতে চাই।'

সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে চলতি বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে এসেছিলেন নেইমার। একের পর এক ইনজুরিতে এখনও জর্জরিত নেইমার।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আপাতত নিজেকে প্রস্তুত করছেন নেইমার। ডিসেম্বরে সান্তোসের সঙ্গে চুক্তি শেষে আবার ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। বিশ্বকাপের আগে ইউরোপে ফেরার আবার সুযোগ আসবে তাঁর কাছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…