Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Neeraj Chopra Classic 2025: নীরজ চোপড়া ক্লাসিক ২০২৫, ৫ জুলাই অনুষ্ঠিত হবে

Neeraj Chopra Classic on July 5, 2025
Neeraj Chopra Classic on July 5, 2025

 

নয়াদিল্লি, ৩ জুন : মঙ্গলবার জেএসডব্লিউ স্পোর্টস ঘোষণা করেছে যে নীরজ চোপড়া ক্লাসিক ২০২৫, ৫ জুলাই বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২৪ মে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে এবং জাতির সঙ্গে সংহতির নিদর্শনস্বরূপ অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল। ভারতের প্রথম আন্তর্জাতিক জ্যাভলিন প্রতিযোগিতা হিসেবে বিবেচিত এই ইভেন্টটি নীরজ চোপড়া, জেএসডব্লিউ স্পোর্টস, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই) এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স (ডব্লিউএ) এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। এটি হবে ভারতে অনুষ্ঠিত সর্বোচ্চ স্তরের আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় নেতৃত্ব দিচ্ছেন অলিম্পিক চ্যাম্পিয়ন এবং বর্তমান বিশ্ব শিরোপাধারী নীরজ। তার সঙ্গে যোগ দেবেন অভিজাত নিক্ষেপকারীরা, যার মধ্যে রয়েছে: অ্যান্ডারসন পিটার্স (গ্রেনাডা), দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন থমাস রোহলার (জার্মানি), রিও ২০১৬ অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী জুলিয়াস ইয়েগো (কেনিয়া), ভারতের কিশোর জেনা,এশিয়ান গেমসের রৌপ্যপদক বিজয়ী এবং ভারতের উদীয়মান তারকা। নীরজ চোপড়া ক্লাসিকের লক্ষ্য হল বিশ্বব্যাপী অভিজাত প্রতিভাদের তুলে ধরা এবং ভারতীয় ক্রীড়াবিদদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…