Breaking News

 

Game

2 years ago

Rafael Nadal: ইউএস ওপেন থেকে নাম তুলে নিলেন নাদাল

Rafael Nadal
Rafael Nadal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২২ বারের গ্র্যান্ডস্লাম জয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালের সময়টা ভালো যাচ্ছে না। ইনজুরির পর কোর্টে ফিরে একটার পর একটা টুর্নামেন্ট হেরে চলেছেন। তার সর্বশেষ প্রতিযোগিতা ছিল অলিম্পিক। সেখানে সিঙ্গেলস ও ডাবলস দুটি প্রতিযোগিতাতেই হেরেছেন। অলিম্পিকের পর খেলার কথা ছিল ইউএস ওপেন। এবার সেখান থেকেও নিজেকে সরিয়ে নিলেন। শতভাগ দিতে পারবেন না বলে এমন সিদ্ধান্ত নিয়েছেন নাদাল। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বার্লিনের লেভার কাপে খেলবেন ৩৮ বছর বয়সি এই টেনিস তারকা।

নাদাল এক্সে লিখেছেন, ‘আপনাদের জানাচ্ছি, এ বছর ইউএস ওপেনে আমি অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ এই পোস্টেই নাদাল জানিয়েছেন লেভার কাপে খেলবেন তিনি।

You might also like!