
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উইমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) ছুটছে মুম্বই ইন্ডিয়ান্সের অশ্বমেধের ঘেড়া।
গুজরাট জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে পর পর দুটি ম্যাচে জয় পেলেন হরমনপ্রীত কৌররা। পৌঁছে গেলেন লিগ টেবিলের শীর্ষে। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪।
প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট করে ১২৬। দারুণ বল করেন আফ্রিকার পেসার শবনিম ইসমাইল এবং নিউ জিল্যান্ডের অলরাউন্ডার এমেলিয়া কের৷ শবনিম চারটি এবং এমেলিয়া তিনটি উইকেট নেন।
১১ বল বাকি থাকতেই ৫ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে মুম্বই। ৪৬ রানে অপরাজিত থাকেন হরমনপ্রীত। ছক্কা মেরে ম্যাচ জেতালেন তিনি।
