Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

ATK Mohunbagan: জনি কাউকোর পরিবর্তে উরুগুয়ের ফেডরিকো গ্যালেগোকে সই করাল মোহনবাগান

ATK Mohunbagan
ATK Mohunbagan

 

কলকাতা, ৩১ ডিসেম্বর : জনি কাউকোর পরিবর্ত খুঁজে ফেলল এটিকে মোহনবাগান। ট্রান্সফার উইন্ডো খুলতেই নতুন বিদেশি ফুটবলারকে সই করিয়ে নিল এটিকে মোহনবাগান। জনি কাউকোর পরিবর্ত হিসেবে উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার ফেডরিকো গ্যালেগোকে নিজেদের পরিবারে নিল গঙ্গা পাড়ের এই ক্লাবের কর্তারা । আপাতত ৬ মাসের জন্য বাগান জার্সিতে দেখা যাবে তাঁকে। এর আগেও ভারতে খেলে গিয়েছেন ফেডরিকো। নর্থ ইস্টের হয়ে খেলেছিলেন তিনি। ফলে ভারতীয় ফুটবলকে নতুন ভাবে বোঝাতে হবে না তাঁকে।

২০১৮ সালে আইএসএলে খেলতে এসেছিলেন ফেডরিকো। বস্টন রিভার থেকে লোনে এসেছিলেন তিনি। পরের মরশুমেই তাঁকে সই করানো হয়। গত মরশুমে সেই ভাবে খেলতে পারেননি তিনি। হাঁটুর চোটের জন্য মাঝ মরশুমেই ছিটকে যেতে হয়েছিল উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডারকে। আইএসএলে নর্থ ইস্টের হয়ে ৪৭টি ম্যাচ খেলেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ৯টি গোল। উরুগুয়ের দ্বিতীয় ডিভিশন ক্লাব সুদ আমেরিকার হয়ে খেলেছেন গ্যালেগো। উরুগুয়ের এই ফুটবলারকে সামনে রেখেই কাউকোর অভাব মেটাতে চান ফেরান্দো।

শুধু গ্যালোগোকে নয়, মিজোরামের তরুণ ফুটবলার লালথাতুঙ্গা খাওরিংকে সাড়ে ৩ বছরের জন্য সই করাল এটিকে মোহনবাগান। গত দেড় বছর কেরালা ব্লাস্টার্সে খেলেছেন তিনি। শুধু আইএসএলের জন্য নয়। আইএফএ শিল্ড সহ ভারতীয় ফুটবলের একাধিক টুর্নামেন্টের জন্য দলের শক্তি বাড়াল এটিকে মোহনবাগান। ভারতের হয়ে অনূর্ধ্ব-২০ এএফসি কাপে খেলা ৬ ফুটবলারকে সই করাল তারা। সৈয়দ জাহিদ (গোলরক্ষক), প্রীতম মিতাই (রাইট ব্যাক), আমনদীপ সিং (লেফট ব্যাক), শিবাজিৎ সিং (মিডফিল্ডার), টাইসন সিং (উইঙ্গার), সুহাল ভাট (ফরোয়ার্ড) সই করাল সবুজ-মেরুন। ১৪ জানুয়ারি মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। আপাতত সব ফুটবলাররা ছুটিতে রয়েছেন। ৫ জানুয়ারি থেকে ফের অনুশীলনে নামবে এটিকে মোহনবাগান। এই মুহূর্তে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান।

You might also like!