Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Game

1 year ago

Mohammad Nabi : ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন মহম্মদ নবী

Mohammad Nabi
Mohammad Nabi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  আফগানিস্তানের ক্রিকেটার মহম্মদ নবী ওয়ানডে থেকে অবসরের ঘোষণা করেছেন। আগামী বছরের ফেব্রুয়ারি–মার্চে বসতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। এই আসরে খেলবে আফগানিস্তানও। বৈশ্বিক এই আসরে খেলেই ওয়ানডেকে বিদায় জানাবেন ৪০ বছর বয়সী নবী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন তিনি।

২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় নবীর। এখন পর্যন্ত দেশের জার্সিতে ১৫ বছরে ১৬৫টি ওয়ানডে খেলেছেন নবী। তাতে করেছেন ৩৫৪৯ রান, নিয়েছেন ১৭১ উইকেট। এই সংস্করণে আফগানিস্তানের সেরা রান ও উইকেট সংগ্রাহকের তালিকায় তার অবস্থান দুইয়ে।


You might also like!