Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

TATA IPL 2023:কোটিপতি লীগই এখন ভারতের চিন্তা বাড়াচ্ছে!

TATA IPL
TATA IPL

 

কলকাতা, ৩ মে : জুনের ৭ তারিখে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিম ইন্ডিয়া মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। হাতে আর মাত্র একটা মাস সময়। টিম ইন্ডিয়া বেশিরভাগ খেলোয়াড়ই এখন আইপিএল খেলতে ব্যস্ত। কিন্তু এই ফাইনালের মহারণের আগেই ভারতের চিন্তা বাড়াচ্ছে আইপিএল। আইপিএল যত এগোচ্ছে ভারতীয় দলে সুযোগ পাওয়া খেলোয়াড়রা চোটের মধ্যে পড়ছেন। চোটের কারণে দীর্ঘ দিন দলে নেই যশপ্রীত বুমরাহ ও শ্রেয়াস আইয়াররা। এছাড়া গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে মাঠের বাইরে চলে গেছেন উইকেটকিপার ব্যাটার রিশভ পন্ত। আর এর মধ্যেই আইপিএল চলাকালে নতুন করে চোটে পড়েছেন ফাইনাল স্কোয়াডের আরও দুই ক্রিকেটার কেএল রাহুল ও জয়দেব উনাদকাট।দু'দিন আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছেন জয়দেব উনাদকাট। কাঁধের চোটের কারণে গত সোমবার আরসিবির বিপক্ষে খেলতে পারেননি বাঁহাতি এই পেসার। উনাদকাটের চোট পাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে আইপিএল কর্তৃপক্ষ। সেখানে দেখা যাচ্ছে, বল করার পর উইকেটের ওপর পড়ে যান উনাদকাট। নেটের দড়িতে জড়িয়ে যায় তার পা। ফলো থ্রু শেষ হওয়ার আগেই মাটিতে আছড়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তার কাঁধে বরফ দেওয়া হয়। যদিও উনাদকাটের চোখ-মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। তবে আশা করা হচ্ছে তাঁর চোট খুব গুরুতর নয়। তবুও তাকে নিয়ে কিছুটা ভয়ের কারণ আছে। আইপিএলে তাঁর লখনৌ সুপার জায়ান্টসের পক্ষ থেকেও অবশ্য উনাদকাটের চোট নিয়ে কিছু জানানো হয়নি।

এদিকে, ভারতীয় থিংক ট্যাঙ্কের উদ্বেগ আরও বাড়িয়েছে লোকেশ রাহুলের চোট। আরসিবির বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন লখনৌ সুপারের অধিনায়ক। বেঙ্গালুরুর ইনিংসের দ্বিতীয় ওভারে ফ্যাফ ডু প্লেসির মারা একটি ড্রাইভ আটকাতে গিয়ে দারুন চোট পেয়েছেন। পেশিতে টান লেগে তিনি মাটিতে পড়ে যান। এরপর তাকে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা যায়। মাঠ ছাড়ার পর আর ফিল্ডিং করতে নামতে পারেননি। পরে যদিও ব্যাট করতে নেমেছিলেন। তবে চোট নিয়েও তার ব্যাট করার ঝুঁকি নেওয়া পছন্দ হয়নি অনেকের।

নিয়মিত উইকেট রক্ষক রিশভ পান্ত মাঠের বাইরে থাকায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাহুলকে উইকেটরক্ষক হিসেবে দলে চাইবে ভারত। তিনি খেললে ব্যাট হাতেও দলের মিডল অর্ডারকে ভরসা দিতে পারবেন। এমন অবস্থায় লোকেশ রাহুল ছিটকে গেলে ভারতের বিপদ আরো বাড়বে তাতে কোন সন্দেহ নেই। তবে রাহুলের চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। তবুও এ নিয়ে শঙ্কায় আছেন রোহিতরা।

আইপিএল শুরুর মুহূর্তে অনেকেরই পরামর্শ ছিল খেলোয়াড়দের বিরতি দিয়ে আইপিএলে খেলানোর। তবে এখন পর্যন্ত সেই পরামর্শ মানা হচ্ছে না। রোহিত-কোহলিরা নিয়মিত খেলেই চলেছেন। তবে শোনা যাচ্ছে, আইপিএলের শিরোপার লড়াই থেকে ছিটকে যাওয়া স্কোয়াডের খেলোয়াড়দের নিয়ে বেশ আগেভাগেই ইংল্যান্ডে পাড়ি জমাবেন টিম ইন্ডিয়া কোচ রাহুল দ্রাবিড়। উদ্দেশ্য কন্ডিশনের সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নেওয়া। তবে এরই মধ্যে যদি আবার কেউ চোটের মধ্যে পড়েন তাহলেই ভারতীয় দলের চিন্তাটা আরো বাড়বে। সুতরাং ভালোই ভালোই ভারতীয় খেলোয়াড়রা আইপিএল শেষ করতে চাইছেন। সব শেষ বলা যেতে পারে, এই আইপিএলই এখন ভারতীয় দলের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।




You might also like!