Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Messi recorded highest number goals : ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাবে সর্বোচ্চ গোলের রেকর্ড করলেন মেসি

Lionel Messi Captain of Argentina (File Picture)
Lionel Messi Captain of Argentina (File Picture)

 

প্যারিস,২৮ মে: অনেক প্রাপ্তির এক মৌসুমের শেষটায় লিওনেল মেসির হাতে ধরা দিল আরও দারুণ কিছু অর্জন। ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে এই মহাতারকা গড়লেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাবে সর্বোচ্চ গোলের রেকর্ড।পর্তুগিজ মহাতারকা রোনালদো ৪৯৫ গোল করেছিলেন ৬২৬ ম‍্যাচে। আর্জেন্টাইন জাদুকর তাকে ছাড়িয়ে গেলেন কেবল ৫৭৭ ম‍্যাচেই।

চার ম‍্যাচে গোল পাননি মেসি। তার ‘খরা’ কাটানো গোল দিয়েই পিএসজি জিতল লিগ ওয়ানে রেকর্ড ১১তম শিরোপা। ১০টি লা লিগা শিরোপা থাকা মেসির এটি সব মিলিয়ে ১২তম লিগ শিরোপা। তার চেয়ে বেশি জিতেছেন কেবল রায়ান গিগস- ১৩টি। এবারের লিগ ওয়ানের শিরোপা জিতে এক সময়ের সতীর্থ দানি আলভেসের পাশে বসলেন মেসি। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মতো আর্জেন্টাইন মহাতারকারও শিরোপাও হলো ৪৩টি। পিএসজির হয়ে লিগ ওয়ানে দুই আসর মিলিয়ে এখন পর্যন্ত ৫৭ ম‍্যাচে ২২ গোল করেছেন মেসি। বার্সেলোনায় দীর্ঘ ক‍্যারিয়ারে লা লিগায় ৫২০ ম‍্যাচে তিনি করেন ৪৭৪ গোল। যা এক ক্লাবে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ডও।

You might also like!