Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Messi:মেসি এখন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক

messi top europe
messi top europe

 

প্যারিস, ৯ এপ্রিল : টানা দুই ম্যাচে হারের পর জয়ের দেখা পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নিসের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। দলের এ জয়ের দিনে প্রথম গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, ইউরোপের ক্লাব ফুটবলে যেটি মেসির ৭০২তম গোল।

লিওনেল মেসি এখন মাঠে নামলেই মাইলফলক ছুঁয়ে ফেলেন। গোল করলেই ভেঙে যায় রেকর্ড। লিগ ওয়ানের ম্যাচে নিসের বিপক্ষে ম্যাচটিতে গোল করেও তেমনি একটা রেকর্ড গড়েছেন মেসি। আর সেই রেকর্ড গড়তে যেনতেন কারও রেকর্ড ভাঙেননি, রীতিমতো চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙেই নতুন এ রেকর্ড গড়েছেন সাতবারের ব্যালন ডি'অরজয়ী।

এতদিন ৭০১তম গোল নিয়ে ইউরোপের শীর্ষ লিগে সমান গোলের মালিক ছিলেন মেসি ও রোনালদো। এদিন ৭০২তম গোলটি করে রোনালদোকে পেছনে ফেলে মেসি এখন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক।

২০০৫ সালে অভিষেকের পর বার্সেলোনার জার্সিতে ৬৭২টি গোল করেছেন মেসি। পিএসজির জার্সিতেও করেছেন ৩০ গোল। সব মিলিয়ে এ ৭০২টি গোল করতে তার ১৮ বছরে খেলতে হয়েছে ৮৪১ ম্যাচ। অন্যদিকে ৭০১ গোল করতে রোনালদোকে খেলতে হয়েছে ৯৪৯ ম্যাচ।


You might also like!