Game

2 years ago

Messi: ভোরে অভিষেক ম্যাচে নামছেন মেসি

Lionel Messi (File Picture)
Lionel Messi (File Picture)

 

যুক্তরাষ্ট্র, ২১ জুলাই: সব আনুষ্ঠানিকতা শেষ। এবার নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার লিগ কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়েই অভিষেক হয়ে যেতে পারে মেসির। সময় ব্যবধানের কারণে ভারতীয় সময় শনিবার ভোর ৬ টায় শুরু হবে ম্যাচটি।

মেসি এই ম‍্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন। ক্লাবের সাথে পরিচিত হবার দিনেই জানিয়েছেন ম্যাচে অংশ নিতে আগ্রহী তিনি। ভক্তদের সেই ম্যাচের জন্য আমন্ত্রণও জানিয়ে রেখেছেন মেসি। এদিকে, ম্যাচটির টিকিটের দাম আকাশচুম্বী হওয়া সত্ত্বেও টিকিট সব সোল্ড আউট হয়ে গেছে।

You might also like!