Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Game

3 years ago

Inter Miami:অনবদ্য খেলে চলেছেন মেসি, শার্লটকে বিধ্বস্ত করে সেমিফাইনালে মিয়ামি

Lionel Messi
Lionel Messi

 

মিয়ামি, ১২ আগস্ট : দিশেহারা দলটাকে ছন্দে ফিরিয়ে এনেছেন লিওনেল মেসি। মিয়ামির হয়ে প্রতিটা ম্যাচে অনবদ্য খেলে চলেছেন মেসি। মিয়ামিতে মেসি যোগদানের পর দলের চেহারাটাই বদলে গেছে। মেসি আসার আগে দশ ম্যাচে জয়ের দেখা না পাওয়া দলটা এই জাদুকরের ছোঁয়ায় বদলে গেছে একেবারেই। শনিবার (১২ আগস্ট) ডিআরভি পিএনকে স্টেডিয়ামে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে শার্লট এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি।

প্রতিটা ম্যাচেই তিনি গোল পেয়েছেন। এই ম্যাচে তিনি বল পাবেন না তা কি হয়। তিনি গোল না পেলে একটা অপূর্ণতা তো থেকেই যেত। ভাগ্যবিধাতাও তা চাননি। সে কারণেই শেষ গোলটা ম্যাচের ৮৬ মিনিটেই এল লিওনেল মেসির পা থেকে। আর মেসির সেই গোলে নিশ্চিত হল ইন্টার মায়ামির লিগস কাপের সেমিফাইনাল। মেসি ছাড়া বাকি তিনটি গোলের দুটি করেছেন জোসেফ মার্তিনেজ এবং রবার্ট টেলর। একটি গোল এসেছে আত্মঘাতী থেকে।



You might also like!