Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Messi asked the Saudi club Al-Hilal to wait: সৌদি ক্লাব আল-হিলালকে আরও এক বছর অপেক্ষা করতে বললেন মেসি!

Lionel Messi (File Picture)
Lionel Messi (File Picture)

 

সৌদিআরব, ৬ জুন: আল-হিলালকে এক বছর অপেক্ষা করতে বললেন মেসি! হবে নাই বা কেন। আর্জেন্টাইন কিংবদন্তির হৃদয় যে পড়ে রয়েছে বার্সেলোনায়। এই ক্লাবে থেকেই যে অবসর নিতে চেয়েছিলেন তিনি। তবে ক্লাবের আর্থিক দৈন্যদশায় জন্য তাঁকে বার্সা ছড়তে হয়েছিল। সেই অধ্যায়টাও যে আজ শেষ। শোনা যাচ্ছে, বিলিয়ন ইউরো নিয়ে সৌদি ক্লাব আল-হিলাল লিওনেল মেসির একটা স্বাক্ষরের জন্য অপেক্ষা করছে। কিন্তু মেসি টাকাটাকে আর প্রাধান্য দিচ্ছেন না। ভালোবাসার টানে আবারও তিনি বার্সায় ফিরতে চাইছেন। গোল ডটকম যে খবর দিচ্ছে তাকে বলা হয়েছে, আল-হিলালকে ২০২৪ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন মেসি।

উল্লেখ্য, পিএসজিকে বিদায় জানানোর পরই মেসিকে পেতে ফ্রান্সে গিয়েছিলেন আল-হিলালের এক দল প্রতিনিধি। তাদের সঙ্গে আলোচনায় বসে মেসি প্রতিনিধি দলকে এই কথা জানিয়ে দিয়েছেন। এদিকে, লা লিগা কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ায় মেসিকে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে বার্সা। এদিকে মেসির বাবা ও এজেন্ট হোর্হে সোমবার বার্সা সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে বৈঠকে বসেছিলেন কিন্তু কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নিজের ছেলের ইচ্ছার কথা সাংবাদিকদের জানিয়েছেন হোর্হে, ‘লিও বার্সায় ফিরতে চায়। আমিও লিওকে বার্সায় ফিরতে দেখতে চাই।’



You might also like!