Breaking News
 
Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র? CJI Surya Kant: সুপ্রিম নির্দেশ অমান্য করে ‘আরশোলা’কে নোটিস! ‘এত স্পর্ধা?’ জেলাশাসককে তীব্র ভর্ৎসনা Agnimitra Paul: ‘স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি…’, রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ডের পর বড় পদক্ষেপের আর্জি অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের

 

Game

3 years ago

Memes about Kohli-Gambir: কোহলি-গম্ভীরকে নিয়ে মিমের বন্যা নেটমাধ্যমে

memes about Kohli-Gambir on the net
memes about Kohli-Gambir on the net

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইপিএলে অতীতে হয়ে গেলেও লখনউ বনাম ব্যাঙ্গালোর যুদ্ধ এখনও জারি সমাজমাধ্যমে । তারই প্রমাণ পাওয়া গেল সম্প্রতি । রবিবার চলতি মরসুমে ব্যাঙ্গালোরের অন্যতম সেরা ম্যাচের সাক্ষ্মী থেকেছে ক্রিকেটমহল । রাজস্থান রয়্যালসকে মাত্র ৫৯ রানেই গুটিয়ে দেয় বিরাট বাহিনী । এরপরই টুইটারে ব্যাঙ্গালোরের প্রশংসা করে লখনউ সুপার জায়েন্টস । যার ফলস্বরূপ এখন সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি-গৌতম গম্ভীরকে নিয়ে মিমের বন্যা ।

আইপিএলের মাঠে কোহলি-গম্ভীরের বাক-বিতণ্ডা বেশ কয়েকদিন ধরেই চর্চায় রয়েছে । তবে, দুই দলের তরফে মাঠে সৌজন্যতা আনার চেষ্টা করা হচ্ছে । কিন্তু, নেটমাধ্যম কোথাও না কোথাও সেই বিতর্ক জিইয়ে রাখছে । লখনউয়ের তরফে টুইটারে লেখা আরসিবি, সঙ্গে সুন্দরের ইমোজি । সেই টুইটকে রিটুইট করেই চলল ট্রোলড । মিম বানালেন নেটিজেনদের একাংশ । কেউ সেখানে লিখেছেন, "জ্বলছে নিশ্চয় ? " কেউ আবার লেখেন, বিরাট কোহলিদের নতুন হেটারস প্রয়োজন, পুরনো শত্রু তো তাঁদের ফ্যান হয়ে গিয়েছে !" আবার অনেকে বিরাটের মুখে আঙুল দেওয়া ছবি পোস্ট করেছেন ।

রবিবার আরসিবির বিরুদ্ধে ৫৯ রানে অল আউট হয়ে যায় রাজস্থান। আইপিএলে ঘরের মাঠে লজ্জার হার সঞ্জুদের। জয়পুরে ১১২ রানে জিতে পয়েন্ট তালিকায় বিরাট লাফ দেয় আরসিবি। কোহলিদের ১৭১ রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো মুড়িয়ে যায় রাজস্থান। ১২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে আরসিবি।

You might also like!